অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র, সমালোচনায় বিজিবি

ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র, সমালোচনায় বিজিবি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশের কুষ্টিয়ায় বর্ডার গার্ড জব্দ করা ফেন্সিডিল নামের মাদকের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র বানানোর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক আর সমালোচনা। কুষ্টিয়ার মিরপুরে ৪ঠা ফেব্রুয়ারি বিজিবি একটি অনুষ্ঠান আয়োজন করে, যেখানে গত কিছুদিনে বিজিবি’র জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ঐ অনুষ্ঠানের শুরুতে প্রদর্শনীর উদ্দেশ্যে জব্দকৃত সব ধরণের মাদকদ্রব্য একসাথে সাজিয়ে রাখা হয়। সেখানে বাংলাদেশের ম্যাপের আদলে একটি প্রতিকৃতি তৈরি করা হয়, যেটি তৈরি করা হয় ফেন্সিডিলের বোতল দিয়ে। ফেন্সিডিলের বোতল দিয়ে তৈরি করা মানচিত্রের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা।

সমালোচনাকারীদের অনেকের মতে, ফেন্সিডিলের বোতল দিয়ে দেশের ম্যাপ তৈরি করায় বাংলাদেশের মানচিত্রকে অপমান করা হয়েছে । আবার কারো কারো মতে, মাদক ধ্বংস কার্যক্রমের মত একটি অনুষ্ঠানের গুরুত্বকে খর্ব করে বিষয়টিকে হাস্যরসের বস্তু হিসেবে উপস্থাপন করেছে।

সমালোচনাকারীদের অনেকের মতে, ফেন্সিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র তৈরি করায় অপমান করা হয়েছে বাংলাদেশের মানচিত্রকে। তারা বলেন, এটা বিজিবির মত একটি সংস্থার কাছ থেকে কাম্য নয়।

তবে এ বিষয়ে বিজিবি বলছে, কোনো উদ্দেশ্য নিয়ে এ কাজটি করা হয়নি। বাংলাদেশের সব অঞ্চলেই মাদকের বিস্তার এমন কিছু বোঝাতেই প্রতিকৃতিটি তৈরি করা হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 February 2020

ফেনসিডিলের বোতল দিয়ে বাংলাদেশের মানচিত্র, সমালোচনায় বিজিবি

www.narayanganjbarta24.com