বন্দর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে চাই- খান মাসুদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আমি নিজে একজন অতি সাধারণ মানুষ, তাই সব সময় সাধারণ মানুষ হিসেবেই আপনাদের পাশে থাকতে চাই। এই অত্র এলাকায় অনেক নামিদামী মানুষ আছে যাদেরকে অতিথি করলে আপনাদের এই অনুষ্ঠানে ২০-৩০ হাজার টাকা দিয়ে আপনাদের সহযোগিতা করতো। কিন্তু আপনারা তা না করে আমাকে ভালবেসে আমার মতো একজন সাধারণ ব্যাক্তিকে এ অনুষ্ঠানে প্রধান অতিথি করেছেন, তাই আমি ব্যাক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আগামিতে যদি আল্লাহ্ আমাকে হায়াতে বাচিঁয়ে রাখে ইনশাল্লাহ আপনাদের এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা আমি করব।

বন্দর র‌্যালী আবাসিক এলাকা বালুর মাঠে আয়োজিত, হযরত খাজা গরীবে নেওয়াজ চিশতী (রঃ), মাওলানা জিয়ার উদ্দিন (রঃ) ও হযরত মাওলানা সালেহ্ বাবা ইয়া মনি (রঃ) এর দুইদিন ব্যাপি ৭তম ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যেবে বন্দর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ এসবকথা বলেন।

খাজা আজমেরী  পাগল তোফাজ্জল হোসেনের আয়োজনে ও মোঃ নছিরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড একরামপুর ৪৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শরিফ হাসান চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাজল খান, যুবলীগ নেতা মোঃ মাসুম, মোঃ মনির, যুবায়ের খান, মোঃ রাজু আহমেদ, নুরুজ্জামান, শান্ত, মোঃ সহিদ, মোঃ দিলুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 8   +   6   =  

01 February 2017

সাধারণ মানুষ হিসেবে আপনাদের পাশে থাকতে চাই- খান মাসুদ

www.narayanganjbarta24.com