নারায়ণগঞ্জ রাজনীতি সংগঠন সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সাদিপুর ইউপির ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী আমির আলীর ব্যাপক গণসংযোগ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২৩ মে সোমবার সোনারগাঁয়ের সাদিপুর ইউপির ২নং ওয়ার্ডে সমগ্র দিন ব্যাপক গণসংযোগ চালিয়েছেন পর পর ২ বার নির্বাচিত মহিলা মেম্বার মরহুম নাসিমা আক্তার ডলির স্বামী মোরগ মার্কার মেম্বার পদ প্রার্থী আমির আলী। এদিন তিনি অত্র ওয়ার্ডের গঙ্গাপুর বাজারের বিভিন্ন দোকানে অবস্থানরত স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং মোরগ মার্কায় তার জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় শত শত এলাকাবাসী তার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেন। আমির আলীকে পেয়ে সবাইকে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় ও মুরুব্বিরা তাকে মাথায় আশীর্বাদ করে নির্বাচনে তার জন্য শুভ কামনা করেন। এমনকি নির্বাচনে তার পাশে থেকে তাকে জয়যুক্ত করার জন্য সকলে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন।

তিনি গণসংযোগকালে জনগনকে বলেন যে, দীর্ঘদিন আমার সহধর্মীনি নাসিমা আক্তার ডলি মহিলা মেম্বার হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। আজ সে আমাদের মাঝে নেই। তার অসমাপ্ত কাজগুলো আমি আপনাদের সাথে নিয়ে, সবাই হাতে হাত রেখে সম্পূর্ণ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামী ২৮ তারিখে আমার প্রতীক মোরগ মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমি কথা দিচ্ছি এলাকার উন্নয়ন প্রকল্পে সদা সর্বদা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। এ সময় তিনি বিশাল মিছিল নিয়ে চৌরাপাড়া থেকে নামারভিটা, গঙ্গাপুর, নয়াগাও, শিবপুর বাইশটেকী, নন্দিপুর গণসংযোগ করেন। এ সময় হাজ্বী মোঃ খোরশেদ আলম, শাহ আলম, সুমন, ফিরোজ, সেলিম, মোবারক, জাহাঙ্গির, সেকান্দর, রশিদ, আলাউদ্দিন সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত গণসংযোগে অংশগ্রহণ করেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   4   =