সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সাইনবোর্ডে ১শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

সাইনবোর্ডে ১শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ১শ পিস ইয়াবাসহ ইব্রাহীম হোসেন ওরফে বাবু (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি অভিযানকারি দল। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (১৭ জুন) র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত ইব্রাহিম হোসেনকে শরিয়তপুর, ভেদেরগঞ্জ এলাকার দ্বীন ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টায় সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আসামী ইব্রাহিম হোসেন ওরফে বাবু (২২) কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে যাচ্ছিল। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT