আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে মাদরাসা ছাত্রী অপহরণ, আটক ২

অপহরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) :  আড়াইহাজারে এক মাদরাসার ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থী চারগাঁওয়ের ঈদ্রীস আলীর মেয়ে। শিক্ষার্থীর মা রাশিদা বেগম সোমবার (১৭ জুন) সকালে পাঁচজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। রাশিদা বলেন, আমার মেয়েকে মাদরাসায় আসা যাওয়ার সময় সাব্বির উত্ত্যক্ত করতো। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজন মিলে তাকে অপহরণ করেছে।

পুলিশ এরই মধ্যে অপহরণে সহযোগিতার অভিযোগে স্থানীয় চারগাঁওয়ের সফর আলীর ছেলে আনসর আলী ও মনসুর আলীকে আটক করেছে। তবে মূল অপহরণকারী সাব্বিরকে পুলিশ এখনো আটক করতে পারেনি।

তদন্তকারী কর্মকর্তা এসআই আতাউর বলেন, রোববার সকাল ১০টার দিকে মাদরাসায় যাওয়ার সময় ওই শিক্ষার্থী অপহৃত হন। মূল অপহরণকারীকে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় সহযোগিতার অভিযোগে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে।

About the author

SOFT PRO IT