নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর ফতুল্লা বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংসদ শামীম ওসমান ৫৬ বছরে পর্দাপনে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের অভিনন্দন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আধুনিক নরায়ণগঞ্জের রূপকার (ফতুল্লা- সিদ্দিরগঞ্জ) ৪ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান ৫৬ বছরে পর্দাপনে নারায়ণগঞ্জ বার্তা ২৪ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৬২ ইং সালের ২৮ ফেব্রুয়ারী তিনি জন্ম গ্রহন করে পৃথিবীর বুকে আগমনে খুশির বার্তা বয়ে আনে। শামীম ওসমানের পিতা সাবেক এমপি এ কে এম সামসুজ্জোহা একজন ভাষা সৈনিক , জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য  ছিলেন এবং তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়ে ছিলেন। 6

এই মাসেই তার পিতা সামসুজ্জোহা ইহকাল ত্যাগ করে ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারী। শামীম ওসমানের মাতা নাগিনা জোহা তিনি এখনো জিবীত আছেন কালের স্বাক্ষী হয়ে। তিনি একজন  রত্নগর্বা মা তার পরিবারের তিনজন ছেলে সন্তানের মধ্যে শামিম ওসমান কনিষ্ঠ পুত্র।

তার বড় ভাই আলহাজ্ব নাসিম ওসমান ২০১৪ সালের ৩০ এপ্রিল পরলোক গমন করেন। তিনিও জীবনের র্দীঘ সময় মানুষের সেবক হিসেবে কাজ করে গিয়েছেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ ৫- আসনের ৪ বার নির্বাচিত জনপ্রিয় সাংসদ। তার মৃত্যুবরনের পরে বর্তমানে তাদের মেঝ ভাই আলহাজ্ব সেলিম ওসমান নারায়ণগঞ্জ ৫- আসনের পরবর্তী নির্বাচনে জয়ী হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করছেন। তাছাড়া  তিনি এ্কজন স্বনামধন্য ব্যবসায়ী বি.কে.এম.ই ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি।3

জননেতা আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান প্রেম বন্ধনের মাধ্যমে বিবাহ করেন সালমা ওসমান লিপিকে। সালমা ওসমান লিপি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। শামীম ওসমান ও সালমা ওসমান লিপি দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে সন্তান। তার বড় ছেলে অয়ন ওসমান বর্তমানে একজন আইনজীবী পেশায় অনুশীলন করছে। এবং ইত:পূর্বেই সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয়ে জন্য ওয়াই ফাইয়ের ব্যবস্থা করে নারায়ণগঞ্জের উন্নয়নে প্রযুক্তির অগ্রদূত হয়ে এগিয়ে এসেছে।

নারায়ণগঞ্জের একজন ধনী পরিবারে আখ্যায়িত ছিলেন শামিম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলী। তৎকালীন সময় নানা বিপর্যয়ের মোকাবিলা শেষে পিতা সামসুজ্জোহা মৃত্যুবরন করলে একসময় শামীম ওসমানের মাতা নাগিনা জোহা পরিবার অনেকটা কষ্টে জীবন যাপন করে তাদের তিন ভাই কে গড়ে তোলেন। 4

বড় ভাই প্রয়াত জননেতা নাসিম ওসমানকে ময়মনসিংয়ের গাড়ি চালিয়েও উপার্জনে অগ্রসর হতে হয়। মেঝ ভাই সেলিম ওসমান প্রায়ই বলে থাকেন তার কর্মময় বর্ণাঢ্য জীবন কাহিনীর কথা । ১৯৯৬ইং সনে সর্ব প্রথম সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচিত হন । এরপর নানায়ণগঞ্জ কে আধুনিকায়ন করার জন্য ১৯৯৬ থেকে ২০০১ সন পর্যন্ত নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য ২৬শত কোটি টাকার কাজ করেন সেই সাথে নারায়ণগঞ্জ কে কলংক মুক্ত করেন টানবাজার পতিতা পল্লী উচ্ছেদের মাধ্যমে। তারপর নানা রাজনৈতিক কোনঠাসা পেরিয়ে ২০০৮ সনে পূনরায় জাতীয় সংসদ সদস্য হন । তিনি নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য এবং এই শহরকে আধুনিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। এরই মধ্যে ৫৫ বছর পদার্পন করলেন সাংসদ শামীম ওসমান।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 7   +   8   =