রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১৯ই মে বুধবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন।

সভায় বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম আবু হানিফ হৃদয়, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ খান মুন্না, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মকবুল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, রাসেল মাহমুদ, ইমদাদুল হক দুলাল, রোবেল মাহমুদ, শাহেল মাহমুদ, এস এম আবু কাউসার, সাকের মিয়া,  সুলতান মহিউদ্দিন, রাসেল মিয়া, অনুপম হাসান ফরিদ, সৈয়দ নাজমুল হক, মো.আলম হোসাইন, মাহবুুবুর রহমান রনি, সোহরাব হোসেন সাজিদ, মঞ্জুর এলাহী, সোহেল কবির, নওয়ার মিয়া, পারভেজ আহমেদ, সিয়াম মাহমুদ, মো. শাহিন মিয়া, রিপন সরকার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 May 2021

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন

www.narayanganjbarta24.com