বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাংবাদিকদের সহযোগিতা না থাকলে জনপ্রতিনিধি হওয়া সম্ভব নয়- আফজাল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বলেছেন, সাংবাদিকরা সত্যিকার অর্থেই মানবতাবাদী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের যে সামাজিক দায়িত্ব রয়েছে সেটা নিজেকে দিয়েই অনুধাবন করছি। সম্প্রতি বন্দর থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ তার অসুস্থতার খোঁজ নেয়ার সময় আবেগ আপ্লুত হয়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মীদের কাছে আমি চির কৃতজ্ঞ। তাদের লিখনীর কারণে আজকে শুভাকাঙ্খী প্রিয় মানুষগুলো এই দুর্দিনে আমার পাশে এসে দাড়িয়েছে। আমি নারায়ণগঞ্জের সাংবাদিক মহলকে ধন্যবাদ জানাই। সাংবাদিকদের সহযোগিতা না থাকলে নেতা বা জনপ্রতিনিধি হওয়া সম্ভব নয়। বন্দর থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, সাধারণ সম্পাদক খান সোহেল, সহ-প্রচার সম্পাদক ইলিয়াস শেখ, দৈনিক কালের চিত্র পত্রিকার চীফ রিপোর্টার আনোয়ারুল হক, সাংবাদিক শেখ আরিফুল ইসলাম আরিফ ও কাউন্সিলর আফজাল হোসেনের এপিএস মোঃ আলী।

উল্লেখ্য,সম্প্রতি আকস্মিক দুর্ঘটনায় ঘরের সোকেছের কাঁচ ভেঙ্গে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন গুরুতর আহত হন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 4   +   6   =