বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকারের উদ্দেশ্য পুরোপুরিই প্রশ্নবিদ্ধ : খালেদা জিয়ার উপদেষ্টা

সরকারের উদ্দেশ্য পুরোপুরিই প্রশ্নবিদ্ধ : খালেদা জিয়ার উপদেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, বর্তমান সরকারের উদ্দেশ্য পুরোপুরিই প্রশ্নবিদ্ধ। তারা আইনের তোয়াক্কা না করে আমাদের মায়ের মতো নেত্রীকে বন্দী করে রেখেছেন। ঈদের পর আমরা কঠোর কর্মসূচী ঘোষণা দিব। যে কোন মূল্যে হোক দেশনেত্রীকে মুক্ত করে আনতে হবে।

শনিবার বিকেলে সাবদীস্থ কাজমী ফাষ্ট ফুড এন্ড পার্টি সেন্টারে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপি নেতা জাকির খানের উদ্যোগে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মিলাদ দোয়া ও ইফতারপূর্বক আলোচনায় প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রহমান আরো বলেন, আজকে এই অনুষ্ঠানে আগমনের একটাই উদ্দেশ্য আপনার প্রিয়  নেতা জাাকির খানের জন্য। তিনি আমাকে সুদূর বিদেশ থেকে অনেক অনুরোধ করেছেন বলেই আমি চলে এসেছি।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবি দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিলন মেহেদি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, মনির হোসেন খান, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি মো. আমানউদ্দিন, বন্দর পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ পনেছ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, বন্দর থানা যুবদলের সভাপতি হাবিবুর রহমান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক সভাপতি এ্যাড. আনোয়ার প্রধাণ, দলের সাধারণ সম্পাদক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন শাহ, সহ-সভাপতি লিংকন খান, জাতীয়তাবাদী আইনজীবি পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. রাজিব মন্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান, বন্দর থানা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন শিশির, বিএনপি নেতা হৃষিকেষ মন্ডল মিঠু,কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মফিকুল ইসলাম মফিজ, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, বন্দর ইউনিয়ন যুব দল নেতা আবদুল কাইয়ূম, মো. মোতালেব, ২১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম এডিসনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT