নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশ আফগানস্থান হবে

“শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে দেশ আফগানস্থান হবে”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ডান বলেন, বাম বলেন শেখ হাসিনাকে ঠেকাতে নাস্তিকরা এক হয়েছে। আমি শামীম ওসমান এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে বাংলাদেশ আফগানস্থানে পরিণত হবে। শনিবার (৯ জুন) নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ আওয়ামীলীগের আয়োজিত ইফতার মাহফিল পূবর্ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসময় নারায়ণগঞ্জ আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্লোবাল পলিটিকস চেঞ্জ হয়েছে। আক্টোবরে ভয়াবহ খেলা আছে। তাই ঈদের পরে আমরা বসবো, আমাদের নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের যা যা করা দরকার আমরা করবো। আমার ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সকলেই প্রস্তুত থাকবেন।

About the author

SOFT PRO IT