নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

সরকারি কর্মকর্তাদের থেকেও বেশি উপার্জন বস্তিবাসীর-জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সরকারি ৪র্থ শ্রেণির কর্মকর্তাদের থেকেও বেশি উপার্জন করেন বস্তির লোকজন কিন্তু তারা পরিবেশগত দিক থেকে পিছিয়ে থাকেন। তারা যদি মাসের ১দিনের উপার্জিত অর্থ পরিস্কার পরিচ্ছন্ন থাকার জন্য ব্যয় করেন তবে জীবন ও মানের উন্নয়ন ঘটবে। তাই আমি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও শিখাতে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি আহবান জানাচ্ছি। নারায়নগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা শনিবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে ফতুল্লার চাঁনমারী বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জি.আর চাউল ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: গাউছুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি গাউছুল আজম বলেন, বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে জেলার উন্নয়ন করে যাচ্ছে জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। তারই ধারাবাহীকতায় নারায়ণগঞ্জ আরো একটি বস্তিতে সম্প্রতি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নতুন স্কুলের উদ্বোধন করবেন তিনি। সেখানে শিশুরা একজন সুনাগরিক হতে যা যা প্রয়োজন সকল ধরণের সুযোগ পাবেন।3

বক্তব্য শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বস্তির ৩৮টি পরিবারের মাঝে ২০ কেজি করে জি.আর চাউল ও নগদ ৪ হাজার টাকার করে বিতরণ করা হয় এবং ২শ ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ব্র্যাকের পক্ষ থেকে ৫শ গ্রামের পেকেট আড়ং দুধ বিতরন করা হয়। পরে অতিথিদের সামনে সুবিধাবঞ্চিত শিশু ও শিশু একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্য ও সংঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ্য প্রফেসর ড. শিরিন বেগম, ফতুল্লা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খন্দকার লুৎফর রহমান স্বপন প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   1   =