নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সজল ও টিটুকে নি‌য়ে চক্রা‌ন্তে প্রধানমন্ত্রীর দারস্ত হ‌বে ব্যবসায়ীরা

সজল ও টিটুকে নি‌য়ে চক্রা‌ন্তে প্রধানমন্ত্রীর দারস্ত হ‌বে ব্যবসায়ীরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সম্প্রতিক সময়ে এক ধরণের ট্রেডিশন চালু হয়েছে, কাউকে বলা হচ্ছে চা খেয়ে যান, কাউকে আবার সহযোগীতা করার জন্য আহ্বান করা হচ্ছে। এএমন পরিস্থিতিতে আজ নারায়ণগঞ্জবাসী সংঙ্কিত। আমরা এই সঙ্কা থেকে মুক্তি চাই, প্রশাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। তাই আগামী রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেওয়া হবে। এতেও যদি কাজ না হয়, তাহলে প্রধানমন্ত্রীর দারস্ত হবো। বুধবার (৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ভবনে আয়োজিতে এক প্রতিবাদ সভায় এ ঘোষণা দেন ব্যবসায়ীরা। এর আগে ব্যবসায়ী তানভীর আহমেদ টিটু ও নাজমুল আলম সজলকে নিয়ে ৯টি জাতীয় ভিত্তিক ও ৩৩টি স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক সংগঠন নেতৃবৃন্দের আলোচনার বৃত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

প্রতিবাদ সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  সভাপতি মো. খালেদ হায়দার খান কাজল বলেছেন, ইতোমধ্যে আমার লাক্ষ করেছি গত ১ এপ্রিল ফতুল্লার পাগলা মেরিএ্যান্ডারসন থেকে ৬৮ জনকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। তাই আমারা প্রশাসনকে সাধুবাদ জানাই। তবে অত্যান্ত দু:খ নিয়ে বলতে হচ্ছে, নারায়ণগঞ্জ পুলিশ চেম্বারের ৩ বারের পরিচালক তানবীর আহম্মেদ টিটুকে ওই মাদক ব্যবসার সাথে জড়াচ্ছে। এর আগে আমাদের আরো একজন ব্যবসায়ী নাজমুল আলম সজলকে শিশু অপহরণ মামলায় ঝড়ানোর চেষ্টা করা হচ্ছে। যা এখনো অবেহত রয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিতে আসার সাথে সাথেই ব্যবসায়ীদের ঐক্যেবদ্ধ করতে আজকের এই প্রতিবাদ সভা।

তিনি আরো বলেন, যেহেতু আজ সবে মেরাজ, কাল বৃহস্পতিবার। শুক্র ও শনিবার বন্ধ। তাই আগামী রোববার আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি দিবো। আপনার সকলেই ১১টার সময় এই চেম্বারে থাকবেন।

তিনি বলেন, এর আগে আমরা যে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ছিলাম, সেটা আগামী রোববার দিন পর্যন্ত স্থানান্ত করা হয়েছে। আমরা ২৪ ঘন্টার পরেও যে কঠোর কোন সিদ্ধান্ত নিলাম না, এটা শুধু মাত্র আমাদের ব্যবসায়ীদের স্বার্থে। কারণ ব্যবসায়ীদের ক্ষতি হলে দেশের অর্থনীতির ক্ষতি হবে, কারণ এই ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর স্বপ্নের ২০৪১ সালের অর্থনৈতিক মুক্তির যুদ্ধা।

এসময় উপস্থিত ছিলেন, ৯টি জাতীয় ভিত্তিক ও ৩৩টি স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ।

About the author

SOFT PRO IT