নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পহেলা বৈশাখে তৎপর থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী : না.গঞ্জ ডিসি

পহেলা বৈশাখে তৎপর থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী : না.গঞ্জ ডিসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বি মিয়া বলেছেন, পহেলা বৈশাখে কঠোর নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত পরিমাণ পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্য রাখা হবে এবং তারা প্রত্যেকেই নিরাপত্তা রক্ষার স্বার্থে মাঠে তৎপর থাকবে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলকসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, পহেলা বৈশাখে শিশুদের পান্তা ইলিশ খাওয়ানো হবে। শিশুদের মনোরঞ্জণ করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ, গান ও বিভিন্ন রকমের আয়োজন করা হবে। পহেলা বৈশাখের দিন সকালে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার লোকজন নিয়ে শহরে একটি র‌্যালি বের করা হবে ।

জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, র‌্যাব-১১ এর সিনিয়র এসপি মোস্তাফিজুর রহমান, জেল সুপার সুবাস ঘোষ, নারায়ণগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ প্রমুখ ।

About the author

SOFT PRO IT