প্রধান খবর সংবাদ শিরোনাম

সংসদে মনজুর শাহরিয়ারকে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সংসদে মনজুর শাহরিয়ারকে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ভোক্তা অধিকার রক্ষায় ম্যাজিস্ট্রেট মনজুর শাহরিয়ারকে স্বপদে থেকে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বুধবার (১২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তিনি তখন বলেন, বিদেশে থাকা অবস্থায় আমি শুনেছি এই ঘটনা। বড় কোন জায়গায় যেন হাতই  দেওয়া যাবে না। ছোটখাটো জায়গায় অভিযান চালিয়ে দুর্নীতি রোধ করা যাবে না। বড় জায়গার দুর্নীতিও শেষ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার টানা তৃতীয়বার দায়িত্ব গ্রহণের পর দেশের জনগণের কল্যাণে এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তাছাড়া দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করা, জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনার বিশেষ পরিকল্পনা আমাদের রয়েছে।

এর মাধ্যমে সরকার দুর্নীতির বিষবৃক্ষ সম্পূর্ণ উপড়ে ফেলে দেশের প্রকৃত আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে একটি সুশাসনভিত্তিক প্রশাসনিক কাঠামো ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর, বলেন তিনি।

About the author

SOFT PRO IT