নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্রেষ্ঠ মোটর সাইকেল বিক্রেতার পুরস্কার পেলেন রাতুল মোটরসের মালিক শেখ মো. ফারুক

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মোটর সাইকেল বিক্রেতার পুরস্কার পেয়েছেন রাতুল মোটরস এর মালিক শেখ মো. ফারুক। গত ১১ই মে শুক্রবার থাইল্যান্ড এর দি এম্ভাসিডর হোটেলের কনফারেন্স রুমে তাকে এই পুরস্কার দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, র‌্যাংগস ও টিভিএস কোম্পানীর চেয়ারম্যান আক্তারুজ্জামান, এম.ডি জে একরাম হোসেন, সিইও বিপ্লব কুমার রয়, বাংলাদেশ বিজনেস হেড রিগেন ব্যানার্জি, বাংলাদেশ সেলস্ হেড আতিকুর রহমান সহ বাংলাদেশের ২৮০ জন ডিলার ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রাপ্তির পর সকল গ্রাহকদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাতুল মটরস্ এর মালিক শেখ মো. ফারুক। এছাড়াও তিনি বলেন এই প্রাপ্তি আমার একার নয় ২০০০ কাস্টমারের আন্তরিকতা ও ভালবাসার প্রতিক।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 May 2018

শ্রেষ্ঠ মোটর সাইকেল বিক্রেতার পুরস্কার পেলেন রাতুল মোটরসের মালিক শেখ মো. ফারুক

www.narayanganjbarta24.com