সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

না ফেরার দেশে চলে গেলেন পানিরকলের রাজু

না ফেরার দেশে চলে গেলেন পানিরকলের রাজু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) :  সিদ্ধিরগঞ্জ থানাধীন হাজীগঞ্জ এসিআই পানিরকল নিবাসী মো. নঈম মেহেদী রাজু বুধবার দুপুর আড়াইটার সময় নারায়নগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স ছিল  ৫০ বছর। দীর্ঘদিন তিনি মরনব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। বুধবার বাদ এশা তারাবি নামাজ শেষে পানিরকল জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে মাসদাইর নাসিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এলাকাবাসী ও বন্ধু মহলসহ সকালের কাছে অতীব প্রিয়ভাজন ছিলেন রাজু। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক সন্তানসহ অসংখ্যগুনগ্রহী রেখে গেছেন তিনি। রাজুর পিতা মরহুম নুরুল হুদা ছিলেন আদমজী জুট মিলের ইডি।

মরহুম নঈম মেহেদী রাজু পানিরকল জামে মসজিদের সভাপতি ছিলেন। রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকাবাসী ও বন্ধুমহল। রাজুর মৃত্যুতে পানিরকল এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

About the author

SOFT PRO IT