আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলেন জামাই

আড়াইহাজার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জাম গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। রবিবার (১৬ জুন) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী কলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল একই ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে শফিকুল ইসলাম তার শ্বশুর বাড়ি বিশননন্দী কলাপাড়া গ্রামে জাম পাড়তে গাছে ওঠে। জাম গাছের ডগায় ওঠার পর পা পিছলে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায়। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিকুল প্রায় এক যুগ প্রবাসে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছিলেন।

About the author

SOFT PRO IT