নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ ডিসি পদে পুনর্বহাল রাব্বি মিয়া

নারায়ণগঞ্জ ডিসি পদে পুনর্বহাল রাব্বি মিয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা, গুছিয়ে ফেলা হয়েছিলো অফিসিয়াল কাজও। কিন্তু এর মধ্যে আদেশ এসেছে মো. রাব্বি মিয়াকে ইনসিটু পদায়ন (আগের পদে পুনর্বহাল) করেছে সরকার। ফলে তিনি এ নারায়ণগঞ্জ জেলাতেই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ শাহীন ইমরানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে উল্লেখ করা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তারা (যুগ্মসচিব) পদোন্নতির ঠিক আগে যে যে জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, তাদের নিজ নিজ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ইনসিটু পদায়ন করা হলো।

এর আগে ১১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রাব্বী মিয়ার বদলীর আদেশ প্রদান করেন। তার স্থালাভিষিক্ত করা হয় পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনকে। ওই দিন নারায়ণগঞ্জের ডিসি রাব্বি মিয়াকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে পদোন্নতি করা হয়েছিলো।

About the author

SOFT PRO IT