প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

শেখ হাসিনা চেইঞ্জ মেকার : মন্ত্রী ওবায়দুল কাদের

শেখ হাসিনা “চেইঞ্জ মেকার” : মন্ত্রী ওবায়দুল কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চেইঞ্জ মেকার উপাধী দিয়ে দলের কাউন্সিল প্রসংগে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মূল চেইঞ্জ মেকার। তিনি সবসময়ই সম্মেলনের মাধ্যমে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করে থাকেন। আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময় হবে সেই সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয় ঘটবে।

তিনি জানান, আগামী নভেম্বরের মধ্যে আওয়ামীলীগের সহযোগী যেসব সংগঠন এর মেয়াদ সাত আট বছর পেরিয়ে গেছে সেসব সংগঠনগুলোর সম্মেলন শেষ হবে। সম্মেলনের মাধ্যমে অনেক নতুন মুখের জায়গা হবে বলেও ইংগিত দেন তিনি। শনিবার (১৯অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় পুরাতন মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে মন্ত্রী এ কথা জানান।

পরির্দশন শেষে তিনি জানান, সড়কটিতে একসময় সবসময় যানজট থাকতো যা এখন দেখা যায়না। চারলেন সড়কটি সাধারণ মানুষের জন্য স্বস্তি হয়েছে। এছাড়া অন্যান্য দেশেও সরকারী রাজস্ব আদায়ে টোল আদায় হয়ে থাকে। তবে আমরা সড়কে নিরাপত্তা দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। টোল আদায়ের বিষয়টি মন্ত্রানলয়ে প্রক্রিয়াধীণ রয়েছে। প্রধানমন্ত্রীর কাছে এটা সামারী আকারে দেয়া হয়েছে।

বিএনপি প্রসংগে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের সাথে আমরা বৈরী সম্পর্ক চাই না। আমরা চাই বিরোধীদল কনস্ট্রাক্টিভ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরাও তাদের ব্যাপারে অনেক সহনশীল। তিনি বলেন, বিএনপির সাতজন সংসদ সদস্য থাকার পরও একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য দেয়া হয়েছে। সংসদের প্রতিটি সারিতে বিরোধী দলের সংসদ সদস্যদের একজন দেয়া আছে। তারা পার্লামেন্টের ভেতরে বাইরে যা খুশি বলছেন । বিভিন্ন কর্মসূচি পালন করছেন । কোন বাধা দেয়া হচ্ছে না। যে সহনশীল আচরণ করা হচ্ছে তা শেখ হাসিনার সরকার আছে বলেই করা হচ্ছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 October 2019

শেখ হাসিনা চেইঞ্জ মেকার : মন্ত্রী ওবায়দুল কাদের

www.narayanganjbarta24.com