বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে পুলিশি অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার

না.গঞ্জে পুলিশি অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন এর শাসনেরবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ । ১৮ অক্টোবর শুক্রবার গভীর রাতে কামতাল ফাড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হুসাইন এর সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানে হাজ্বী মোঃ আসাদুল্লাহর বসত বাড়ীতে তল্লাশি চালিয়ে তার ছেলে আরমানকে (৩০)  ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় ।

এ ব্যাপারে এসময় এস আই আনোয়ার বলেন, আরমান বেশ কিছু দিন যাবৎ এলাকায় ফেনসিডিল ও ইয়াবা সহ মাদক ব্যাবসার সাথে জড়িত, আমরা গোপন সংবাদের ভিওিতে তার বসত বাড়ীতে তল্লাশি চালাই। এসময় তার ঘরের খাটের নিচ থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।

তিনি আরো বলেন,  তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে এবং সেই সাথে তার সাথে আরও যারা জড়িত আছে তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT