নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার জন্য দেশ ডিজিটালে রূপান্তরিত হয়েছে : আনোয়ার হোসেন

শেখ হাসিনার জন্য দেশ ডিজিটালে রূপান্তরিত হয়েছে : আনোয়ার হোসেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর ২নং রেল গেইট সংলগ্ন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে কখনোই এ দেশ স্বাধীন হতো না। ১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষন জাতি শুনতে পারতো না। ১৯৭৫ সালে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন অসম্প্রদায়িক দেশ গড়তে। ১৯৮১ সালের ১৭ ই মার্চ দেশের মাটিতে পদার্পন করেন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সেদিন তিনি বলেছিলেন, আমি এই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরন করতে কাজ করবেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় এসে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করেছেন। যার ফলে দেশ আজ ডিজিটালে রূপান্তরিত হয়েছে।

অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, মাসুদুর রহমান খসরু, শেখ হায়দার আলী পুতুল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ন সাধারন সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জি.এম আরাফাত, সদস্য আলহাজ্ব মজিবুর রহমান, নাজমুল আলম সজল সহ প্রমূখ।

About the author

SOFT PRO IT