সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

প্রধানমন্ত্রীর জন্মদিনে মেম্বারদের নিয়ে কেক কাটলো এমপি খোকা

প্রধানমন্ত্রীর জন্মদিনে মেম্বারদের নিয়ে কেক কাটলো এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সোনারগাঁয়ে ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদের নিয়ে কেক কাটলেন এমপি লিয়াকত হোসেন খোকা। ২৮শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা আইয়ুব প্লাজায় জাতীয় পাটির কার্যালয়ে  এ আয়োজন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু কন্যার ৭৬তম এ জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়েছে। পরে জাতীয় পার্টির নেতাকর্মীসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী আবু নাঈম ইকবাল,   সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, হাজী জাবেদ রায়হান জয়, সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক ফজলুল হক, জাতীয় যুব সংহতি সোনারগাঁ উপজেলার সদস্য সচিব সিকান্দার মাষ্টার, অখিল মেম্বার, হাসান ইমাম, জাতীয় পার্টি সোনারগাঁও পৌরসভার সভাপতি এম এ জামান, বৈদ্যের বাজার ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালিব ভুইঁয়া, সনমান্দি ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক আবুল হোসেন, বাছেদ মেম্বার, মজিবুর রহমান মেম্বার, সাকিব হাসান মেম্বার, ফিরোজ মেম্বার, নেহাল মেম্বার, মতিউর রহমান মেম্বার, মোঃ শহীদ, মোঃ রমজান, লুৎফা বেগম মেম্বারসহ জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ।

About the author

SOFT PRO IT