জাতীয় র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শুক্র-শনিবার সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক

রবিবার ও বুধবার ব্যাংক থাকবে বন্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং লেনদেনের সময়সূচি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নগদ অর্থের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে শনিবার (৩০ এপ্রিল) সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২৮শে এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

বৃহস্পতিবার দেওয়া নির্দেশনায় আরও বলা হয়েছে, শুক্র ও শনিবার নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো। এছাড়া ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে শুক্র ও শনিবার (সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) তফসিলি ব্যাংকগুলো খোলা থাকবে। তবে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে ব্যাংকগুলো যথাক্রমে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত এবং শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত খোলা থাকবে।

এর আগে গত ১৮ই এপ্রিল সোমবার বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনা দেওয়া হয়, আসন্ন ঈদ উল ফিতরের আগে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি ও শ্রমিকদের বেতন, বোনাস-অন্যান্য ভাতা পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ ২৯ ও ৩০ এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 April 2022

শুক্র-শনিবার সীমিত পরিসরে খোলা থাকছে ব্যাংক

www.narayanganjbarta24.com