সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

দুস্থ মানব কল্যাণ সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ

দুস্থ মানব কল্যাণ সোসাইটি'র ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন দুস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৬ রমজান, ২৮শে এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী বাস স্ট্যান্ডে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুস্থ মানব কল্যাণ সোসাইটির আহ্বায়ক সাংবাদিক মো.মিঠুন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিক ৮ নং ওয়ার্ড এর সফল ও সুনামধন্য কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য কর্মী জোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও যুবলীগ নেতা এবং সমাজ সেবক মো. শাহজাহান, থানা কৃষকলীগ নেতা ইয়াসিন মিয়া, দৈনিক আমার সময় নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, কবি ও সাংবাদিক মো. শফিকুল ইসলাম আরজু ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার হাজী নাজমুল হোসাইন সবুজ, যুবলীগ নেতা আমির হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রহুল আমিন মোল্লা বলেন, দুস্থ মানব কল্যান সোসাইটির এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই সংগঠনের সার্বিক সফলতা কামনা করছি। সামাজিক সেবা মূলক সকল ধরণের কর্মকান্ডে আমি সর্বদাই পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। এসময় সবাইকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নাসিক ৮ নং ওয়ার্ড এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

সম্মিলিত নাট্য কর্মী জোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো. শাহজাহান বলেন, এই সংগঠনটি সমাজের অসহায় ও দরিদ্রদের জন্য সেবামূলক কাজ দেখে সত্যি আমি আনন্দিত,  আমাদের এই সমাজের সাধারন মানুষের সুখ দুখের কথা চিন্তা করে আমাদের সবাইকেই মানব কল্যানে এগিয়ে আসা উচিত।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির নেতা গোলাম মোস্তাফা সাচ্, আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো. অপু রহমানসহ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, পাবেল, সুজন ও  নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর সিদ্ধিরগঞ্জ থানার প্রতিনিধি রাব্বিসহ প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 April 2022

দুস্থ মানব কল্যাণ সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com