বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতার্তদের মাঝে সামিট পাওয়ার এর কম্বল বিতরণ

শীতার্তদের মাঝে সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড’র কম্বল বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড এর উদ্যোগে সুবিধা বঞ্চিত ৪শত ৫০ জনের মধ্যে কম্বল বিতরন করা হয়। সোমবার (৭ জানুয়রি) সকাল ১০টায় মদনগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড এর সহকারী জেনারেল ম্যানেজার হাফিজ আল আতিক এ শীতবস্ত্রের উদ্বোধণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড এর ম্যানেজার মো. ফরিদুল ইসলাম, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার লিমিটেড এর ইউনিট-২ এর ম্যানেজার আসিফ আহম্মাদ, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আমজাদ হোসেন, নাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ফয়সাল মো. সাগর, হাজী পিয়ার আলী, আব্দুল বাতেন মাতব্বর মদনগঞ্জ মডেল সপ্রাবি এর প্রধাণ শিক্ষক আজিবুর রহমান, সহকারী শিক্ষিকা ফাতিমা জালাল রতœা প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 January 2019

শীতার্তদের মাঝে সামিট পাওয়ার এর কম্বল বিতরণ

www.narayanganjbarta24.com