রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মন্ত্রীসভায় শপথ নিলেন গোলাম দস্তগীর গাজী

সুস্থ হয়ে সিঙ্গাপুর থেকে আজ দেশে ফিরছেন মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর মন্ত্রীসভার বস্ত্র ও পাটমন্ত্রী হিসেবে শপথ নিলেন গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টা ৪৬ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গোলাম দস্তগীর গাজী সহ অন্যান্য মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

এর আগে রবিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব মো. শফিউল আলম মন্ত্রীদের তালিকায় গোলাম দস্তগীর গাজী নাম প্রকাশ করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে গোলাম দস্তগীর গাজী বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৭৩৯ । আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে কাজী মনিরুজ্জামান মনির পান মাত্র ১৬ হাজার ৪৩৪ ভোট।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 January 2019

মন্ত্রীসভায় শপথ নিলেন গোলাম দস্তগীর গাজী

www.narayanganjbarta24.com