নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকার শীতলক্ষ্যা নদ  থেকে মোহাম্মদ ইমন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  রবিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ইমন বাগেরহাট জেলার সদর উপজেলার সারই এলাকার শাহিন মিয়ার ছেলে। তিনি রাজধানীর রায়েরবাগ এলাকায় বসবাস করতেন। ইমন তেজগাঁও কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরিক্ষার্থী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, গত শনিবার রাত ১১টার দিকে প্রেমে ব্যর্থ হয়ে মোহাম্মদ ইমন সুলতানা কামাল সেতু থেকে শীতলক্ষ্যা নদে ঝাঁপ দিয়েছে বলে প্রত্যক্ষদর্শী তার দুই বন্ধু পুলিশকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শীতলক্ষ্যা নদে খোজাখুজি করে। দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের লাশ সেতুর পাশ থেকে উদ্ধার করে। পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 November 2017

শীতলক্ষ্যা নদ থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com