রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কালামের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর নাগরিক সমাবেশে যোগদান

সোনারগাঁ থেকে কালামের নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে নাগরিক সমাবেশে যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষন ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হিসেবে স্বীকৃতি পাওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ নভেম্বর এ সমাবেশকে সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, তাতীলীগ সহ হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকা সোহরাওয়ার্দী সমাবেশ প্রাঙ্গনে হাজির হয়। সকাল ১০ টার দিকে সোনারগাঁ থেকে প্রায় অসংখ্য বাস প্রাইভেটকার নিয়ে মাহফুজুর রহমান কালাম সমাবেশ স্থলে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করে।

এসময় উপস্থিত নেতাকর্মীদদের উদ্যেশ্যে মাহফুজুর রহমান কালাম বলেন, আমি সাড়া জীবন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি, যারা তৃনমূলে মাঠে নেমে আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছে আগামী একাদশ জাতিয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তাদেরকে যেন মূল্যায়ন করেন, আমি এই অনুরোধ করছি এবং সকলকে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে তৃনমূলে কাজ করার আহবান জানাচ্ছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 November 2017

কালামের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর নাগরিক সমাবেশে যোগদান

www.narayanganjbarta24.com