নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে মিরাজ (১৮)  নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। ১৩ জুলাই বুধবার সদর উপজেলার গোগনগর ইউনিয়নের সৈয়দপুর সেতুর নিচে কয়লাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ মিরাজ শহিদ নগর এলাকার আব্দুল খায়ের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

এ বিষয়ে নিখোঁজ মিরাজের বন্ধু সাকিব জানান, ঈদের ছুঁটি পেয়ে ১২ জুন মঙ্গলবার রাতে তারা বন্ধুরা মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করার পরিকল্পনা করেন। সে অনুযায়ী পরিকল্পনা অনুযায়ী ১৩ জুলাই বুধবার সকালে ৫ জন মিলে কয়লাঘাটে আসেন এবং নদীতে গোসল করতে পানিতে নামেন। দুপুর ১ টায় ৪ জন গোসল সেরে নদী থেকে উঠলেও মিরাজ নিখোঁজ থাকেন। এরপর থেকে তাকে উদ্ধার কাজ চলে।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে মিরাজ তার ৫ বন্ধু মিলে কয়লাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে সকাল ১০ টার দিকে গোসল করতে যান। দুপুর ১ টার দিকে মিরাজ নিখোঁজ হন। বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান বা হদিস না পেয়ে মিরাজের পরিবারকে জানায়। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এদিকে, মিরাজের নিখোঁজের খবর পেয়ে অসুস্থ হয়ে পরেন তার বাবা আব্দুল খায়ের। মা জাকেয়া বেগম নদীর তীরে এসে কান্নায় ভেঙ্গে পড়েন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ইনচার্জ লীডার মনির হোসেন বলেন, খবর পেয়ে দুপুর ২টা ৫৫ মিনিট থেকে আমরা নদীতে উদ্ধার অভিযান শুরু করি। নিখোঁজ ছেলেটির বন্ধুদের দেখানো মতে স্থানগুলোতে আমরা ডুবুরি নামিয়ে তল্লাশি করেছি।

About the author

SOFT PRO IT