আড়াইহাজার নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মায়ের সঙ্গে অভিমান করে নারী শ্রমিকের আত্মহত্যা

নারায়ণগঞ্জে কীটনাশক পান করে তরুণীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়ের সঙ্গে অভিমান করে মায়া আক্তার (১৬) নামে এক নারী শ্রমিক বিষপান করে আত্মহত্যা করেছেন। ১৩ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া (কান্দাপাড়া) এলাকায় এই ঘটনা ঘটে। মায়া উজান গোপিন্দী এলাকার ভাই ভাই স্পিনিং মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।

জানা যায়, মায়া উজান গোপিন্দী উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আয়নালের মেয়ে। ছোট বেলায় তার বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ হয়ে যায়। তাই মাকে নিয়ে নানার বাড়ি কান্দাপাড়ায় থাকতেন তিনি। বড় হয়ে উপজেলার উজান গোপিন্দী এলাকায় ভাই ভাই স্পিনিং মিলে চাকরি নেন। ঘটনার দিন সকালে মায়ের সঙ্গে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেন। অজ্ঞাত কারণে বিষাক্ত দ্রব্য (আঞ্চলিক ভাষায় কেরির বড়ি) খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) নূর এ আলম জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT