রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছেন রূপগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত ৮ টার দিকে তারাব পৌরসভার নোয়াপাড়া বটতলা খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম জানান, নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।  ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 February 2020

শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com