জাতীয় প্রযুক্তি র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এবার ৫ কোটি টাকার গাড়ি নিয়ে সমালোচনায় আজহারী !

এবার ৫ কোটি টাকার গাড়ি নিয়ে সমালোচনায় আজহারী !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : ড. মিজানুর রহমান আজহারী বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা। হঠাৎই অজ্ঞাত কারণে নিজের সব মাহফিল স্থগিত করে তিনি চলে গিয়েছেন মালয়েশিয়ায়।

নতুন খবর হলো, মালয়েশিয়া থেকে আজহারীর স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, আজহারী একটি বেন্টলি গাড়ি চালাচ্ছেন যার বাজারমূল্য কমপক্ষে পাঁচ কোটি টাকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে।

ভক্তরা প্রশ্ন করছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর সাদাসিধে জীবন-যাপনের বয়ান করে আজহারী কী তাহলে কোটি কোটি টাকা কামিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেই মালয়েশিয়ায় চলে গেছেন?

উল্লেখ্য, চলতি বছর মার্চ পর্যন্ত মিজানুর রহমান আজহারীর সব মাহফিল স্থগিত করা হয়েছে। ঠিক কী কারণে তিনি তার সব মাহফিল স্থগিত করেছেন তা পরিষ্কার করে বলেননি। কিন্তু তাকে নিয়ে আলোচনা থামছেই না। সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওয়াজ মাহফিলে, সংসদে তাকে নিয়ে বাহাস চলছেই।

সূত্র : বাংলাদেশ জার্নাল

About the author

SOFT PRO IT