বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষাকে বাঁচানোর দাবিতে বন্দরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই জুন শুক্রবার বেলা ১১ টার দিকে বন্দর প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানবন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের সভাপতি এমএম জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের সহকারী সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ওমর ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা পশ্চিমের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা পশ্চিমের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ মাসুদ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষা আমার মৌলিক অধিকার। শিক্ষা নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না। সরকার চায় এ দেশের জনগণকে মেধাশূন্য করতে। কারণ তাদের অপকর্মের বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে। তারা তাদের ইচ্ছা এবং মনগড়াভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যই এ মিশন। তাই অতি দ্রুত যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিম এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বন্দর থানা পশ্চিমের সহ-সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিয়াদ হেসাইন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম রাফিন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ কামরুল ইসলাম রিমন, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ সিফাত হোসাইন, অর্থ ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ, কওমী মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফজলুল করিম সিয়াম, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ জিনাতুল ইসলাম সিয়াম, কলেজ বি. সম্পাদক রিমন হোসাইন রায়হান,স্কুল সম্পাদক সায়েম আহমেদ, সাহিত্য সংস্কৃতির সম্পাদক মুহাম্মাদ সাইদুল রহমান, সদস্য মুহাম্মাদ মাহিম রাহি আলিফ, মুহাম্মাদ আবু হানিফ রাকিবসহ ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 June 2021

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন

www.narayanganjbarta24.com