নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিম ওসমানের সমাধিতে জাতীয় তরুণ সমাজের জেলা ও মহানগরের দোয়া

নাসিম ওসমানের সমাধিতে জাতীয় তরুণ সমাজের জেলা ও মহানগরের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের সমাধিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ই জুন শুক্রবার জুম্মার নামাজ এর পর মাসদাইর পৌর কবরস্থানে নাসিম ওসমানের কবরে জিয়ারত শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন জাতীয় তরুণ সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় তরুণ সমাজ নারায়ণগঞ্জ জেলা সভাপতি নাহীয়ান আজম, সাধারণ সম্পাদক আসেক অয়ন, জাতীয় তরুণ সমাজ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি রাহান সাব্বির, সিনিয়র সহ সভাপতি মো. রাব্বি হোসেন, সাধারণ সম্পাদক মো. আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু বক্কর, সাংগঠনিক সম্পাদক সাদ আহাম্মদ, আনহাজ সাহারিয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 June 2021

নাসিম ওসমানের সমাধিতে জাতীয় তরুণ সমাজের জেলা ও মহানগরের দোয়া

www.narayanganjbarta24.com