ফতুল্লা রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের রাজনীতিতে কোন অপরাধীর স্থান নেই- লিটন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : শামীম ওসমানের রাজনীতিতে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু ও চাঁদাবাজদের কোন স্থান নেই। শামীম ওসমান উন্নয়নের প্রতিক। যারা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, কেবল তারাই শামীম ওসমান তথা বঙ্গবন্ধুর আওয়ামীলীগের রাজনীতি করতে পারবেন। এমন মন্তব্য করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সম্ভাব্য থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ ফরিদ আহাম্মেদ লিটন। ৬ নভেম্বর রবিবার বাদ মাগরিব ফতুল্লা রেল স্টেশন সংলগ্ন আওয়ামী যুবলীগ কার্যালয়ে বৃহত্তর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি ঐ মন্তব্য করেন।

প্রধান অতিথি লিটন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, জঙ্গিবাদের নামে দেশ বিরোধী অপশক্তি সম্প্রতি পরিকল্পিতভাবে সারাদেশে বিভিন্ন মন্দিরে তথা সংখ্যালঘুদের উপর হামলা চালাচ্ছে। সুতরাং দেশ বিরোধী এসব চক্রকে প্রতিহত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেতা শামীম ওসমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি নারায়ণগঞ্জের বুকে কোন অরাজগতা সৃষ্টি করতে পারবেনা।

সভায় ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাবিবুর কবির হাবিবের সভাপতিত্বে সভা পরিচালনা করেছেন উপরোক্ত ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি এনায়েত হোসেন খোরশেদ ও ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছাদেকুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিন্টু পাল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল মোড়ল, ১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এসএম আমান উল্লাহ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহীন, যুবলীগ নেতা ফরহাদ হোসেন নিলয়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমাম হোসেন।

সভার সার্বিক সহযোগিতায় ছিলেন, কাজী ফরিদ আহাম্মেদ টিটু, নেছার আহাম্মেদ খান, মো: মিলন হোসেন, মো: তানভীর, মো: বিদ্যুৎ পাল ও প্রমুখ।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 5   +   7   =