সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শামীম ওসমানের পক্ষে নৌকার প্রচারনায় শাহজাহান

শামীম ওসমানের পক্ষে নৌকার প্রচারনায় শাহজাহান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় সংসদের একাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী এ.কে.এম শামীম ওসমানের নির্বাচনী প্রচারনায় নেমেছেন শাহজাহান ও তার কর্মীগণ। সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের পাঠানটুলী, আইলপাড়া এলাকায় নৌকার পক্ষে প্রতিদিনই এলাকার মানুষের সাথে গণসংযোগ করে চলেছেন বাংলাদেশ অনলাইন আওয়ামী টীম-বোট এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান।

গণমানুষের নেতা এ.কে.এম শামীম ওসমান জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের প্রত্যাশায় মানুষের দ্বারে দ্বারে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন আর উন্নয়নের কথা বলে মানুষের মন জয় করে চলেছেন। আইলপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান এলাকার মুসল্লীদেরও আস্থা অর্জন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও শামীম ওসমানের বিভিন্ন সভা সমাবেশে শাহজাহানের কর্মী বাহিনী নিয়ে নির্বাচনী উঠান বৈঠকসহ মত বিনিময় সভায় অংশগ্রহণ করছেন।

এ ব্যাপারে শাহজাহান বলেন, আওয়ামী সরকার দেশ ও জনগণের কল্যাণে যথেষ্ট কাজ করে চলেছেন। আগামী নির্বাচনে ইনশাল্লাহ সরকার গঠন করে দেশকে আরো সমৃদ্ধশালীর দিকে নিয়ে যাবে। সেই সাথে আইলপাড়া, পাঠানটুলী এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করা হবে এবং আইনের মাধ্যমে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। সেই জন্য প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। জনগণের বন্ধু শামীম ওসমান বরাবরই বলেছেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই। সেই লক্ষ্যে এই বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার পক্ষে আগামী ৩০ ডিসেম্বর ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান।

About the author

SOFT PRO IT