ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কল্যানি আদর্শ গ্রামে নৌকা প্রতিকে ভোট চাইলেন সালমা ওসমান লিপি

কল্যানি আদর্শ গ্রামে নৌকা প্রতিকে ভোট চাইলেন সালমা ওসমান লিপি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার থানার  পাঠান টুলি এলাকায় কল্যানি আদর্শ গ্রামে  শামীম ওসমানের পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে উঠান বৈঠক করলেন তার স্ত্রী সালমা ওসমান লিপি । বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে ৫টায় ৩ নং ওয়ার্ড যুবলীগের  সাধারন সম্পাদক মো. কাজী সাইদ এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা ওসমান লিপি ।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান এলাকা বাসীকে।তিনি আরো বলেন বিগত দিনে সাংসদ থাকা কালিন এ এলাকায় ব্যপক উন্নয়ন করেছেন আপনাদের ভোটে পূনরায় নিবার্চিত হলে অসমাপÍ কাজ গুলো সমপূর্ন করবেন। কল্যানি আদর্শ গ্রামের জমি সর্ম্পকে বলেন, এ জায়গাটি স্থায়ী বন্দবস্ত করার জন্য যা কিছু প্রয়োজন আমি ব্যবস্থা নেব এ ছারাও মৃত ব্যাক্তিদের গোসল করানোর ঘড় নির্মানের দ্বায়ীত্ব  মো. কাজী সাইদ দিলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফাইজুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক অহিদুর রহমান , মো. জাহাঙ্গীর সরদার, মো. সৈয়দ মিষ্টার , মো. আলী হোসেন, কাজী সাগর, সানজীদ , রুবেল,রানা, মাসুদ, পাপ্পু, প্রমুখ।

About the author

SOFT PRO IT