জাতীয় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর প্রধান খবর বিশেষ সংবাদ রাজনীতি র্অথনীতি শিক্ষা সংগঠন সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত

শহীদদের স্বরণে যথাযথ মর্যাদায় পালিত নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

Written by SOFT PRO IT

(2)নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভাষা শহীদদের স্বরণে যথাযথ মর্যাদায় পালন করা হলো নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রবিবার (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ভাষা বীরদের শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা।

এরপর জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর সর্বস্তরের ঢল নামে শহীদ মিনারে। সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, ভাষা বীরদের পরিবার, প্রশাসন, রাজনীতিবিদ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সব বয়সের মানুষের সমাগম ঘটে শহীদ মিনারে।(3)

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের পক্ষে জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পক্ষে এহসানুল হক নিপু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামিউল্লাহ মিলনের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ডাঃ আশুতোষ দাশের নেতৃত্বে জেলা সিভিল সার্জন অফিস,নারায়ণগঞ্জ সদর মডেল থানার পক্ষে ভারপ্রাপ্ত অফিসার ইনর্চায (ওসি) মালেক, আনোয়ার (4)হোসেন খানের নেতৃত্বে জেলা বিএনপি, সভাপতি আনিসুর রহমান দিপু ও সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েলের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি, সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, চেয়ারম্যান লিপি ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহিলা সংস্থা, সমন্বয়ক কাউসার আহমেদ পলাশের নেতৃত্বে নারায়ণগঞ্জ শ্রমিক কর্মচারী ঐক্যজোট (৭৪টি সংগঠন), সহ সভাপতি (অর্থ) জিএম ফারুকের নেতৃত্বে বিকেএমইএ, সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হকের নেতৃত্বে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি, জেলা যুব সংহতির সভাপতি রাজা হোসেন রাজু, সভাপতি শাহাদাত হোসেন সাজনুর নেতৃত্বে শহর যুবলীগ, আজমেরী ওসমানের পক্ষে লিমন ও বন্ধু মহল, অয়ন(5) ওসমানের নেতৃত্বে বন্ধু মহল, ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজনের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, আহবায়ক হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে মহানগর ছাত্রলীগ, এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে মহানগর বিএনপি, আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর যুবদল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, আহবায়ক আকরাম প্রধানের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দল, আহবায়ক মাসুকুল ইসলাম রাজিবের নেতৃত্বে জেলা ছাত্রদল,সরকারী তোলারাম কলেজ, সরকারী মহিলা কলেজ, নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ, রোভার স্কাউট সদস্যরাসহ বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সব স্তরের জনতা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী(10)

অর্পন করেন।

 

 

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 0   +   4   =