সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : মুজিব শতবর্ষ উৎযাপন মাসে গঠিত হলো শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগ কমিটি। শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম জনিকে সভাপতি এবং মো. রুহুল আমিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিস্ট ইউনিয়ন কমিটির অনুমোদন দেন সোনারগাঁও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি মাছুদ রানা মানিক এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন।

এর আগে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের পার্টি অফিসে বসে জেলা সেচ্ছাসেবকলীগ আহ্বায়ক আলহাজ্ব নিজাম আহমেদ ও যুগ্ন আহ্বায়ক গোলাম কিবরিয়া খোকনের উপস্থিতিতে জেলা এবং উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউনিয়ন কমিটির বিষয়ে চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটি অনুমোদন শেষে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁও উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের শীর্ষ নেতারা নবগঠিত শম্ভুপুরা ইউনিয়ন কমিটির সাফল্যতা কামনা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 March 2020

শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

www.narayanganjbarta24.com