বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারী মাসে বন্দরে ৩৫ টি মামলা

মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : গত ফেব্রুয়ারী মাসে বন্দর থানায় বিভিন্ন অপরাধে মামলা হয়েছে ৩৫টি। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ১টি, অস্ত্র মামলা ১টি, নারী ও শিশু নির্যাতন আইনে ৪টি, চুরি ১টি, মাদক মামলা হয়েছে ১৯টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ৯টি।  তবে গত ফেব্রুয়ারী মাসে বন্দর থানায় ডাকাতির কোন মামলা দায়ের হয়নি। পুলিশের দাবি ফেব্রুয়ারী মাসে একটি হত্যা মামলা ছাড়া বন্দরে সার্বিক আইন শৃঙ্খলা অনেক ভালো।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলাম গনমাধ্যমকে জানিয়েছে, ফেব্রুয়ারী মাসে রুজুকৃত ১৯টি মাদক মামলায় পুলিশ বন্দরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ১৯টি মাদক মামলায় পুলিশ ১১ হাজার ১শ ৫২ পিছ ইয়াবা, ৪ কেজী ৮শ গ্রাম গাঁজা ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।  এ ছাড়াও ৬৪ জন আসামীকে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 March 2020

ফেব্রুয়ারী মাসে বন্দরে ৩৫ টি মামলা

www.narayanganjbarta24.com