নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শকুনরা ঘুরছে আরেকটা ১৫ আগস্ট ঘটানোর জন্য : শামীম ওসমান

শকুনরা ঘুরছে আরেকটা ১৫ আগস্ট ঘটানোর জন্য : শামীম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেছেন, সবাই সচেতন হন। সজাগ হন। আপনি যেমন শীতের সকালে জাতির পিতার জন্মশত বার্ষিকী করছেন। তেমনি আপনার মাথার উপর কিন্তু শকুনরা ঘুরছে আরেকটা ১৫ আগস্ট ঘটানোর জন্য। আরেকটা ১৫ আগস্ট যদি হয়, সেটা হবে শেখ হাসিনাকে টার্গেট করে। বাংলাদেশ আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকবে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। তাই আজকে আমাদের সবার সতর্ক হওয়ার সময় আসছে, শেখ হাসিনার জন্য নয়, বঙ্গবন্ধুর জন্য নয়, এই দেশের জন্য, ভবিষ্যত প্রজন্মের জন্য।

শনিবার (১১ জানুয়ারি) সকালের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মখর্তা (ইউএনও) নাহিদা বারিক।

শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করতে মার্কিন সপ্তম বহিনী আসছিলো নাকি পাকিস্তানি বাহিনী আসছিলো? আমরা শুধু রাজাকার-আলবদর বলে চিল্লাচ্ছি। রাজাকার-আলবদরদেরও একটা নীতি ছিলো। তারা পাকিস্তানে বিশ্বাস করতো। ওদের পাপের পাশ্চিত ওরা পেয়েছে। যুদ্ধাপরাধিদের বিচার হয়েছে।

তিনি বলেন, এই দেশে দুইটা শ্রেণি আছে, একটা বিশ্বাসঘাতক আরেকটা বিশ্বাসভাজন। বিশ্বাসঘাতকেরা কিন্তু অনেক নাটক করতে পারে। এই দেশে বহু স্বাধীনতা বিরোধী শক্তির লোক ছিলো, যে রাজাকার ছিলো, তার পিতা মুক্তিযোদ্ধা ছিলো। প্রসঙ্গটা সেখানে না, প্রসঙ্গটা হচ্ছে খন্দকার মোশতাকের বংশধর কে আছে। এরা শহরের আনাচে কানাচে সবখানেই থাকে। আমাদের সতর্ক থাকতে হবে। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি ছিলো, থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর ড. শিরীন বেগম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাশ, কৃষক লীগ নেতা ও ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা এহসানুল হক নিপু প্রমূখ।

About the author

SOFT PRO IT