রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফজল করিম নামে এক ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার পূর্বগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজল করিম উপজেলার ভাওলিয়াপাড়া এলাকার কাসেম আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, ২০১১ সালে ফজল করিম কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ ফজল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড দেন। এর পর থেকেই ফজল করিম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পূর্বগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেল-হাজতে পাঠানো হবে বলেও জানান এসআই ফরিদ আহমেদ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

www.narayanganjbarta24.com