নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ললিপপ ও ফ্লুটিলা ফ্লেভার তৈরী কারখানাকে ভোক্তা অধিকারে জরিমানা

ললিপপ ও ফ্লুটিলা ফ্লেভার তৈরী কারখানাকে ভোক্তা অধিকারে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযা‌নে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৪ মে) বেলা ১১টার দি‌কে অভিযা‌নের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক সে‌লিমুজ্জামান। ওইসময় লাবনী ফুড প্রডাক্ট নামক ওই প্রতিষ্ঠান‌কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈ‌রির অপরা‌ধে এ জরিমানা করা হয়।

এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, ফতুল্লার দেলপাড়া এলাকায় লাবনী ফুড প্রডাক্ট কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ললিপপ ও ফ্লুটিলা ফ্লেভার ড্রিংকস তৈরি করা হ‌চ্ছে। অ‌ভিযানে দেখা যায় শ্রমিকরা একেকজন গাঁ ঘে‌ষে হ্যান্ড গ্লাভস ছাড়াই কাজ কর‌ছে। যা বর্তমান পরিস্থিতিতে যেমন শোভনিয় নয়। তেমনি এসব খাদ্য মানুষের জন্যও ক্ষতিকারক। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠান‌কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 May 2020

ললিপপ ও ফ্লুটিলা ফ্লেভার তৈরী কারখানাকে ভোক্তা অধিকারে জরিমানা

www.narayanganjbarta24.com