নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উপ-পুলিশ কমিশনার হিসেবে পদন্নোতি পেলেন নারায়ণগঞ্জের সেই এসপি হারুন

উপ-পুলিশ কমিশনার হিসেবে পদন্নোতি পেলেন নারায়ণগঞ্জের সেই এসপি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ শাখা) থেকে ধঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদকে মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশানার হিসেবে পদায়ন করা হলো

এরআগে ২০১৮ সালের ডিসেম্বর ডিএমপি থেকে নারায়ণগঞ্জের এসপি হিসেবে বদলি করা হয় মোহাম্মদ হারুন অর রশীদকে। ১১ মাসব্যাপী তিনি বিভিন্ন কর্মকান্ডে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপকভাবে আলোচিত সমালোচিত হয়েছিলেন।

পরে, ২০১৯ সালের নভেম্বর সন্ধ্যার দিকে রাষ্ট্রপতির আদেশক্রমে হারুন অর রশীদকে নারায়ণগঞ্জ থেকে সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) শাখায় বদলী করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই বদলীর আদেশ নিশ্চিত করা হয়েছে

এরপর ৭ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ থেকে বিদায় নেন। জেলা পুলিশের পক্ষ থেকে ওইদিন তার বিদায় উপলক্ষে পুলিশ লাইনসে সংর্বধনার আয়োজন করা হয় সে অনুষ্ঠানে নিজের সাথে যা হয়েছে তা ষড়যন্ত্র দাবি করে বক্তব্যে তিনি বলেছিলেন, আমি অপরাধীর বিরুদ্ধে কাজ করেছি। আইনের স্বার্থে কাজ করেছি। নিয়ে সমালোচনা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। তদন্ত হলেই আসল সত্য বের হয়ে আসবে।

ওইসময় হারুন অর রশিদ বলেছিলেন, আমার সামনে আমার সহকর্মীর মাথায় কেউ পিস্তল তাক করবে আর সেটা আমি সহ্য করবো! তা হতে পারে না। তাই সেদিন আমার সহকর্মীর মাথায় পিস্তল ধরেছিলো পারটেক্স গ্রুপের রাসেল। আমি তখন ভেবে দেখিনি সে সম্পদশালী নাকি শক্তিশালী। আমি আইন মোতাবেক কাজ করেছি। বিধি মোতাবেক তাকে চ্যালেঞ্জ করে তার গাড়ি আটকিয়ে মাদক গুলি পেয়েছি। সে অস্ত্রসহ পালিয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 May 2020

উপ-পুলিশ কমিশনার হিসেবে পদন্নোতি পেলেন নারায়ণগঞ্জের সেই এসপি হারুন

www.narayanganjbarta24.com