নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

র‌্যাব-১১ কর্তৃক ফেন্সিডিলসহ র্কাডদ্বারী ভুয়া সাংবাদিক গ্রেফতার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ নগরীর টানবাজারে ফেন্সিডিলসহ র্কাডদ্বারী ভুয়া সাংবাদিক গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার ৭ মার্চ আনুমানিক রাত সাড়ে ৯ টায় টানবাজার এলাকার ইসমাইল মিয়ার কুনিং কারখানা থেকে ১৭৬ বোতল ফেন্সিডিল, দুইটি মোটর সাইকেল, একাধিক মোবাইল সেট, মাদক বিক্রির নগদ টাকা ও সাংবাদিকের দুইটি পরিচয় পত্র সহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। বেশ কিছু দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টান বাজার এলাকায় এক দল মাদক ব্যবসায়ী চক্র মাদক ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে ঐ এলাকায় মাদক বিরোধী অভিযান চলমান থাকলেও আসামীরা ধরা ছুয়ার বাইরে থেকে যায়। কিন্তু র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর মডেল থানাধীন টান বাজার কুটিপাড়া রোডস্থ মোহাম্মদী কমপ্লেক্স জুয়েলের বিল্ডিং এর নীচ তলা জুয়েলের অফিসে মধ্যে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক (ফেন্সিডিল) ক্রয় ও বিক্রয় করছে।Bike Atok

র‌্যাব-১১ এর ডি.এ.ডি সাইফুল ইসলাম নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, এএসপি মশিউর রহমানের নেতৃত্বে আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়কারী চক্রের এই সদস্যদের আটক করতে সক্ষম হই। তাদের সাথে ১৭৬ বোতল ফেন্সিডিল , ৩৮ টি খালী ফেন্সিডিলের বোতল, ৬টি দামী মোবাইল সেট, মাদক বিক্রির নগদ ২০ হাজার ৬শত ৫০ টাকা, সাংবাদিকের দুইটি পরিচয় পত্র সহ দুইটি মটর সাইকেল উদ্ধার করি।

আটককৃতরা নারায়ণগঞ্জ সদর থানাধীন পশ্চিম দেওভোগ এলাকার ইজ্জত আলীর ছেলে কুত্তা কামাল (৪৫), বেপারীপাড়ার সোলেমানের পুত্র আনোয়ার হোসেন (৩৭), ফতুল্লা থানাধীন কাশিপুর ফরাজিকান্দার বাহাউদ্দিনের ছেলে আবু সাইদ (২৮), দেওভোগ এলাকার মৃত জুলহাস মিয়ার পুত্র জুয়েল (৩৩)।

আটককৃতদের মধ্যে আবু সাইদ ও জুয়েল নিজেদেরকে সাংবাদিক পরিচয় দেয় এবং তাদের কাছে আজকের বাংলাদেশ টুয়েন্টি ফোর ডট কম নামক একটি অনলাইন পত্রিকার আইডি কার্ড পাওয়া যায়। এছাড়াও জুয়েলের কাছ থেকে দৈনিক দেশকণ্ঠ পত্রিকার অনেকগুলো ভিজিটিং কার্ড পাই। এসময় আটককৃতদের সাথে থাকা ব্যবহৃত প্রেস ষ্টিকার লাগানো দুটি মটর সাইকেল পাওয়া গেছে। একটি ইয়ামাহা ফেজার মটর সাইকেল যার রেজি: নাম্বার ঢাকা মেট্রো ল-২১-৫৫৭৫ ও অপরটি কী-ওয়ে মটর সাইকেল রাতুল মটরস ও অন টেষ্ট লেখা আছে। কতিথ সাংবাদিকতা পরিচয়ের আড়ালে উক্ত মাদক ব্যবসা করে আসছে। আসামীরা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসতেছিল। পূর্বেও আসামী মোঃ আনোয়ার হোসেরেন বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় মাদকের মামলা রুজু হয়েছিল। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ৮৮,০০০/- (আটাশি হাজার) টাকা। আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 6   +   5   =