সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের অভিযানে জেএমবির দুই সদস্য গ্রেফতার

র‌্যাবের অভিযানে জেএমবির দুই সদস্য গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির কেন্দ্রীয় দাওয়াতী শাখার শুরা সদস্য শায়েখ আরিফ হোসেন(৪১) ও মোঃ রমিজ উদ্দিন ভূঁইয়া (৩৪) কে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ২৪ ডিসেম্বর সকালে র‌্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

শনিবার ২৩ ডিসেম্বর রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। গ্রেফতারকৃত আরিফ হোসেন ঢাকা মহানগরীর পূর্বাঞ্চলের দাওয়াতী আমীর। সে একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামী। অপর আসামি মোঃ রমিজ উদ্দিন ভূঁইয়া (বাবু ) রুপগঞ্জ থানার মামলায় পলাতক আসামী গ্রেফতারকৃত আসামী শায়েখ আরিফের নিকট হতে জঙ্গীবাদী বই এবং নোটশীট জব্দ করা হয়।

About the author

SOFT PRO IT