সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মেয়ের বাড়ি বেড়াতে এসে গাড়ি চাপায় বৃদ্ধা নিহত

যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্সের লিখিত পরীক্ষা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মেয়ের বাড়ি বেড়াতে এসে লাশ হলেন রাহেলা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। রবিবার ২৪ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ পশু হাসপাতালের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

তিনি কায়েমপুর এলাকায় মেয়ের বাড়িতে ২ সপ্তাহ আগে বেড়াতে আসেন বলে জানান তার মেয়ের জামাতা মো. সলিমুল্লাহ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত রাহেলা বেগম মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানা আড়িয়ল এলাকার বাসিন্দা মৃত সোবহান মাওলানার স্ত্রী।

এসআই নাহিদ সুমন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা সাড়ে ১১টার দিকে নাতিকে নিয়ে ওই বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। নাতিকে নিরাপদে রাস্তার ওপারে পাঠিয়ে নিজে পার হবার সময় চাষাড়ামুখি অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ১০ হাত দূরে গিয়ে রোড ডিভাইডারের ওপর আছড়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

About the author

SOFT PRO IT