রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সংবর্ধনা

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলানায়তনে  স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)।

এসময় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম মাঞ্জু, আব্দুল মান্নান মুন্সি, বাদশা মেম্বার, লিটন মেম্বার, ডাঃ রোমানা আক্তার পারভীন, সালমা আক্তার প্রমূখ।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন যোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

About the author

SOFT PRO IT