রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুক্তিযোদ্ধার বাড়ি দখল নিতে মরিয়া মাদক ব্যবসায়ীরা

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গাজীর বাড়ি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে মাদক স¤্রাজ্ঞী মলিনাসহ তার সহযোগীরা। এসময় মুক্তিযোদ্ধাসহ তার সন্তানকে জবাই করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়া হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে  সদর ইউনিয়নের  জাঙ্গীর দারকাব এলাকায় ।

মুক্তিযোদ্ধার ছেলে শহিদুল্লাহ গাজী জানান, র্দীঘ দিন ধরে  তারা পৈতৃক সূত্রে  মালিক হইয়া  জাঙ্গীর মৌজার ১১ শতক বাগান বাড়িতে বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপন করিয়া ভোগ দখলে রয়েছে। বৃহস্পতিবার সকালে মাদক স¤্রাজ্ঞী মলিনা ও তার সহযোগী মাদক ব্যবসায়ীরা মুক্তিযোদ্ধার বাড়ি দখল নিতে গেলে তারা বাঁধা দেয়।

এসময় মলিনাসহ তার সহযোগীরা দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে  বৃদ্ধ মুক্তিযোদ্ধা ও তার ছেলে শহিদুল্লাহ গাজীকে এ বিষয় নিয়ে বেশী বাড়াবাড়ি করলে  জবাই করে শীতলক্ষ্যা ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

18 January 2018

মুক্তিযোদ্ধার বাড়ি দখল নিতে মরিয়া মাদক ব্যবসায়ীরা

www.narayanganjbarta24.com