রূপগঞ্জ সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত

রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন

Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের  রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার ২৭ ডিসেম্বর বেলা ২:২৪ মিনিটের দিকে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এ উদ্বোধন করেন।  উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেন, ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, উপজেলা প্রকৌশলী নাসির আহাম্মেদ প্রমুখ। প্রকৌশলী নাসির আহাম্মেদ জানান, এল,জি,ই,ডি এর অর্থায়নে ৩ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে চার তলা ভবনটি নির্মাণ করা হয়েছে। আর ভবনটি নির্মাণ কাজ করেন ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনষ্ট্রাকশন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   10   =  

27 December 2015

রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন উদ্বোধন

www.narayanganjbarta24.com